ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। আখাউড়ার পৌরশহরের সড়ক বাজারের ইমন রেস্ট হাউস থেকে আটককৃতদের মধ্যে নারী ও পুরুষ সহ মোট তিনজন রয়েছেন।
আটককৃতদের মধ্যে রয়েছেন, উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের বশির আহমেদ চৌধুরীর ছেলে মোঃ সোহেল চৌধুরী (৪২), মোগরা ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামের বাছির মিয়ার মেয়ে আকলিমা আক্তার (৩০) এবং নরসিংদী জেলার শিবপুর উপজেলার স্বপন মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (২০)।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন জানান, ইমন রেস্ট হাউসে অসামাজিক কাজের লিপ্ত থাকার অভিযোগে এই তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় আখাউড়া থানার পুলিশ কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করে তদন্তের কাজ শুরু করেছেন।
তথ্যসূত্র: সমকাল
বিডি রেজিস্টার ২৪ ঘণ্টা বাংলার খবর