চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান সুখছড়ী গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামী’র আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দেশ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক আবদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য শুভকামনা জানান এবং নবীনদের আন্তরিকভাবে স্বাগত জানান। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মননশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ
বিডি রেজিস্টার ২৪ ঘণ্টা বাংলার খবর