বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের কিছু এলাকায় জনতা আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছে। তবে সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সাধারণ জনগণ সরকারের ওপর আস্থা রেখে তাদের আরও পাঁচ বছর দায়িত্বে দেখতে চায়।

এর আগে তিনি সিলেট বিমানবন্দর থানা পরিদর্শনে যান। সেখানে লালগালিচা সংবর্ধনার আয়োজন দেখে অসন্তোষ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, সরকারি দায়িত্ব পালনকে বিলাসিতায় পরিণত করা উচিত নয়।

তথ্যসূত্রঃ দৈনিক জনকণ্ঠ

Leave a Reply