৪৫ জন জুলাই যোদ্ধার হাতে স্বাস্থ্য কার্ড দিলেন জেলা প্রশাসক

চুয়াডাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ৪৫ জন জুলাই যোদ্ধার হাতে স্বাস্থ্য কার্ড তুলে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কার্ড হস্তান্তর করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডাঃ হাদী জিয়াউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, সিনিয়র সাংবাদিক মানিক আকবর, রফিকুল ইসলাম ও শাহ আলম সনি।

এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক আসলাম হোসেন অর্ক এবং যুগ্ম সদস্য সচিব রনি বিশ্বাস। অনুষ্ঠানে অংশ নেওয়া ৪৫ জন আহত জুলাই যোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মানবিক আবহ তৈরি করে।

স্বাস্থ্য কার্ড গ্রহণকারী যোদ্ধারা এখন থেকে দেশের যেকোনো সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে সব ধরনের চিকিৎসা সেবা পাবেন। এটি তাদের প্রতি সরকারের কৃতজ্ঞতা এবং দায়িত্ববোধের এক গুরুত্বপূর্ণ নিদর্শন।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply